সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকী গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮০ বার

হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ইফতেখায়রুল ইসলাম বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি উস্কানিমূলক কথা বলে হেফাজতের নেতাদের প্রভাবিত করতেন। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাকে রিমান্ডে নেয়ার পর বাকি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ দিকে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘তরুণ আলেমসমাজ, সদ্য মারা যাওয়া শীর্ষ ওলামায়ে কেরামের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। এই অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলেন মুফতি রিজওয়ান রফিকী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com