বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জাপার ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার

জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নিয়োগ প্রদান করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তিনি এ নিয়োগ দেন। আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এছাড়া, বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে (নোয়াখালী) জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ০৪ ফেব্রুয়ারি ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) যোগ দেন শাফিন আহমেদ। দলটিতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম- উচ্চ পরিষদের (সুপিরিয়র কাউন্সিল) সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন শাফিন আহমেদ। পরে ২০১৮ সালের ১৯ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের জাপায় যোগ দেন শাফিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com