বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের ঘটনায় আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৩ বার

গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচ শুরুর আগে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

ই-মেইল বার্তায় পাকিস্তানে থাকা জাতীয় দলকে হুমকি দেয়া হয়েছে বলে জানায় এনজেডসি। তবে ই-মেইল বার্তায় কি ছিলো সেটি জানাতে পারেনি এনজেডসি।

নিউজিল্যান্ডের এমন ঘটনায় ক্ষোভ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। এই ইস্যুতে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপ চাইছেন ইনজি।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড যেটা করেছে তা সত্যিই বোধগম্য নয়। এভাবে কোনো দেশের সাথে অন্য দেশ করতে পারে না। তারা আমাদের অতিথি, কোনো সমস্যা থাকলে পিসিবির সাথে তাদের কথা বলা উচিত ছিল। নিউজিল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসছিল পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেটারদের উপর হামলার পর থেকে দলগুলোকে একজন সফররত প্রেসিডেন্টের সমতুল্য নিরাপত্তা দিয়েছি আমরা।’

এবারের পাকিস্তান সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। ২০০৩ সালের পর আবারো পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com