রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্রাথমিকে পদ বাড়ছে, শিগগিরই নিয়োগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৩ বার

প্রাথমিকে শিক্ষকসহ অন্যান্য পদের সংখ্যা বাড়ছে এবং এসব পদের বিপরীতে শিগগিরই নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদের বিপরীতে এবং ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই তা সম্পন্ন করা হবে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সহকারী শিক্ষা অফিসারের পদ সৃষ্টি এবং বিভাগীয় প্রার্থী হিসেবে প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতির জন্য নিয়োগবিধি সংশোধন কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা অদ্যাবধি বেতন পাননি, দ্রুত তাদের বেতনপ্রাপ্তি নিশ্চিতকরণের জন্য তাগিদ দেওয়া হয় ওই বৈঠকে। এ ছাড়া, সহকারী জেলা শিক্ষা অফিসার পদে (এডিপিও) পদে কর্মরতদের মধ্যে যোগ্যদের দ্রুত পদোন্নতির জন্য বৈঠকে কমিটি সুপারিশ করে।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মেহের আফরোজ, আলী আজম ও মো. মোশারফ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com