রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সম্রাটকে আদালতে হাজির করতে নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার

দুইটি মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের (বর্তমানে বহিষ্কৃত) সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুর্নীতির একটি মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এবং মাদক আইনের একটি মামলায় ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ এ আদেশ দেন।

দুর্নীতির মামলায় আগামী ২৫ অক্টোবর এবং মাদক মামলায় ২২ নভেম্বর সম্রাটকে আদালতে হাজির করতে বলা হয়েছে। দুর্নীতি মামলাটি বুধবার চার্জশিট আমলে গ্রহণের শুনানির দিন ধার্য ছিল এবং মাদক মামলায় চার্জগঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কারাগার থেকে এদিন ২০১৯ সালের ৬ অক্টোবর থেকে কারাগারে থাকা সম্রাটকে আদালতে হাজির না করায় উভয় শুনানি পেছানো হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালেল ক্যাসিনো বিরোধী অভিযান চলায় আসামি সম্রাট ঢাকা থেকে কুমিল্লা পালিয়ে যান। এরপর ওই বছর ৬ অক্টোবর কুমিল্লা থেকে উভয় আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সম্রাট কাছে অস্ত্র ও মাদক আছে বলে জানায়। এরপর রাজধানীর কাকরাইলস্থ ভূঁইয়া ম্যানশনস্থ অফিস ও বাসার বেড রুমের বিছানার নিচ থেকে তার দেখানো মতে একটি অবৈধ সাত দশমিক ৬৫ বোরের বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুইটি লাঠি এবং রুমের ভেতরে একটি লাগেজ থেকে ১৯ বোতল বিদেশি মদ, এক হাজার ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, চার প্যাকেট তাস উদ্ধার হয়। ওই ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়। পরবর্তীতে অবৈধ সম্পদের মামলা হয়। মামলাগুলোর মধ্যে অস্ত্র ও মাদক আইনের মামলায় অভিযোগ পত্র দাখিল হয়ে বিচারাধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com