বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

উজ্জ্বল ভিডিও’র ফিচার গুগল মিটে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৪ বার

গুগলের ভিডিও কলিং সেবা ‘মিট’-এ যাতে সবাইকে ঠিকমতো দেখা যায়, সে ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। জানা গেছে, নতুন এক ফিচার আসছে সেবাটির ওয়েব সংস্করণ অ্যাপে। ওই ফিচারের মাধ্যমে প্রয়োজনে ওয়েবক্যামের উজ্জ্বলতা ব্রাউজারে নিজে থেকেই বাড়িয়ে দিতে পারবে মিট।

নতুন এ ফিচারের ফলে ব্যবহারকারীর ভিডিও ফিডে উজ্জ্বলতা কম থাকলে, মিটিং চলাকালে স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে উজ্জ্বলতা। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ওয়েবক্যামের কারণে অপরিষ্কার ভিডিও এলে, সেটিও “পরিষ্কার করে দেবে” মিট। গুগল মিটের আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে গত বছরই এসেছে ‘লো-লাইট মোড’। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আলোর মাত্রা পরীক্ষা করে এবং উজ্জ্বলতা ঠিক করে দেয় মোডটি। এই ফিচারের জন্য অবশ্য কোনো ‘অ্যাডমিন কন্ট্রোল’ নেই। তবে, ব্যবহারকারীরা চাইলে যাতে এটি বন্ধ রাখতে পারেন, সে ব্যবস্থা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com