বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

যারা জিয়া ও এরশাদের তাবেদারি করেছে, তারাই ভোট চোর : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০২ বার

যারা জিয়া ও এরশাদের তাবেদারি করেছে, তারাই আওয়ামী লীগকে অবৈধ সরকার ও ভোট চোর বলে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ও অন্যান্যরা দেশের মানুষের জন্য কাজ না করে সরকারের সমালোচনা করে। সেটাও আবার সরকারের দেওয়া ডিজিটাল সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধাচারণ করে।’

স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে সক্রিয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের অর্থের উৎস কি, প্রশ্ন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, এখনো বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে তারা। যাদের উত্থান অবৈধ, তাদের মুখে অবৈধ সরকার ও গণতন্ত্রের কথা মানায় না। তিনি আরও বলেন, বিএনপির অগণতান্ত্রিক নির্বাচন ক্ষমতা দখলের ইতিহাস নিজেরাই ভুলে গেছে। জনগণ বিএনপির পাশে থাকলে তাদের আন্দোলন করে জনগণ দূর করতো না।

করোনা পরিস্থিতিতে বিএনপি দেশের মানুষের পাশে ছিল না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই সফরে ট্রাঙ্কভর্তি অর্থ যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন- এমন অভিযোগের ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘অতীতে যারা এ ধরনের কাজ করেছেন তারাই এমন অভিযোগ করেন। বঙ্গন্ধুর কন্যা ও তার পরিবারের কেউ এমন কাজ করে না।’

‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ ছিল পশ্চিম পাকিস্তানের হয়ে’ এমন দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়া হচ্ছে জিয়া পরিবারের কাজ। তাদের আমলেই দেশ প্রেমিক ও মেধাবীদের হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com