বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শাহজালাল বিমানবন্দরে করোনা ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫২ বার

প্রবাসীদের দ্রুততম সময়ে করোনার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে ছয় প্রতিষ্ঠানের স্থাপিত ল্যাবে এ কার্যক্রম চালু করা হয়। ইতোমধ্যেই এ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভাইরোলজিস্টরা বিমানবন্দরে হাজির হয়েছেন। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ১০০ প্রবাসীকর্মীর নমুনা সংগ্রহ ও ল্যাবরেটরিতে স্থাপিত যন্ত্রপাতির মাধ্যমে নমুনা পরীক্ষার রিপোর্ট তৈরি হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

যে ছয় প্রতিষ্ঠানের স্থাপিত ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হবে সেগুলো হলো- গুলশান ক্লিনিক লিমিটেড, স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, শনিবার রাতে পরীক্ষামূলকভাবে ল্যাবগুলো চালু হওয়ার কথা ছিল। কিন্তু সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান ও বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যদের কিছু পর্যবেক্ষণ থাকায় আজ সকাল থেকে পরীক্ষামূলকভাবে ল্যাবগুলো চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয় প্রতিষ্ঠানের সবগুলোতেই পরীক্ষামূলক নমুনা পরীক্ষা করা হবে। এ পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানোর পর নমুনা পরীক্ষার সকল প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা, কোনো সংশোধন প্রয়োজন হবে কিনা ইত্যাদি পর্যালোচনা করে চূড়ান্তভাবে ল্যাবরেটরি কার্যক্রম শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com