বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

চোর সন্দেহে গণপিটুনিতে করোনা টিকা নিতে আসা নারীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৫ বার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনি খেয়ে রুনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় পপি আক্তার (২০) নামে অন্য আরেকজন নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্ত চর সেতুর ঢালে হযরত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হযরত আলী ও তার স্ত্রী জহুরা বেগম পলাতক রয়েছেন।

জানা গেছে, আহত পপি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডহর মন্ডল গ্রামের মহরম আলীর মেয়ে ও নিজামুদ্দিনের স্ত্রী। আর নিহত রুনা একই উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে করোনার টিকা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাইনে দাঁড়ান হযরত আলীর স্ত্রী জহুরা বেগম। ভিড়ের মধ্যে বেলা ১১টার দিকে জহুরা বেগম তার গলায় থাকা স্বর্ণের চেন দেখতে না পেয়ে পাশে দাঁড়ানো দুই নারীকে সন্দেহজনকভাবে আটক করেন। পরে তিনি তার স্বামী হযরত আলীকে খবর দিলে ওই দুই নারীকে ধরে বাড়ি নিয়ে যান। এ ঘটনায় বাড়িতে আরও লোকজন জড়ো হয়ে গণপিটুনির একপর্যায়ে এক নারী ঘটনাস্থলেই মারা যান। অন্যজনের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মৃত্যুঞ্জয় কীর্তনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণপিটুনির খবর পেয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও থানার অন্যান্য কর্মকর্তারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com