বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এই সময়ে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন মহানগর এলাকার এবং একজন অন্য উপজেলার বাসিন্দা।

এদিন ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৫ জন মহানগর এলাকায় এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হলে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com