শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্যমাত্রা পূরণ না হলে কালও চলবে টিকাদান কর্মসূচি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার

করোনা প্রতিরোধে দ্বিতীয় দফায় সারা দেশে টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চলছে আজ। কোথাও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে আগামীকালও এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ৮/এ সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট সংলগ্ন টিকাকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি এসব কথা বলেন। মুখ্য সচিব বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রতিটি টিকাই মানসম্মত। ফলে এ টিকার মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।’

দেশে আজ ফাইজারের যে ২৫ লাখ টিকা এসেছে সেগুলো কারা পাবেন জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ‘দেশের নাগরিকরাই এ টিকা পাবেন। তবে যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যায় না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেবরিনা ফ্লোরা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com