বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে : ওবায়দুল কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা এবং দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। তিনি শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান। সেইসাথে তিনি মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেন, তা না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে।

সেতুমন্ত্রী বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন।

শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হয়েছে।

বিএনপি’র ভাঙা হাট আর জমবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কি ও কত প্রকার। সুতরাং, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদউল্যা, উপদেষ্টা তরফদার মো: রুহুল আমিন ও সিরাজুল ইসলাম মোল্লা।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com