রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২১ অক্টোবর থেকে খুলছে জাবির হল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ বার

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ২১ অক্টোবর থেকে খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল। গতকাল বুধবার মধ্যরাত পর্যন্ত চলা সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই সুপারিশ করেছে। তবে শিক্ষার্থীদের হলে উঠতে হলে করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি।

এদিন বিকেল ৫টায় একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। সভায় হল খোলা ও ক্লাস শুরু হওয়ার বিষয়ে আলোচনায় এ সুপারিশ করা হয়। এরপর রাতে কাউন্সিলের সদস্য এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

একাডেমিক কাউন্সিলে অংশগ্রহণ করা শিক্ষকরা জানান, হল খুললেও শিক্ষার্থীদের ১৪ দিন সেখানে অবস্থান করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। এ সময় শিক্ষার্থীরা হলে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

অন্যদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে ওঠানো হবে না বলেও জানান কাউন্সিলে অংশগ্রহণ করা শিক্ষকরা। এ ছাড়া সভায় শিক্ষার্থীদের ১৮ মাসের হল ফি মওকুফ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান জানিয়েছিলেন, এরই মধ্যে হলগুলোকে শিক্ষার্থীদের বাসযোগ্য করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দেয়াল সংস্কার ও রং করা হয়েছে। এ ছাড়া এবার হলে থাকবে না কোনো গণরুম। যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ, তারা কেউ হলে উঠতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com