মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মেসির জন্য আলাদা ব্যালন ডি’অর করা উচিত : নেইমার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৭ বার

ফুটবল বিশ্বের দুই মহা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলের সমর্থকদের বৈরিতা যুগ যুগ ধরে। তবে দুই দেশের ফুটবলারদের সম্পর্ক ভালো বন্ধুত্বসুলভ।

যেমনটা ছিল রোনালদিনহো-মেসির কিংবা যেমনটা আছে মেসি-নেইমারের। ব্রাজিল-আর্জেন্টিনার বর্তমান সময়ের এ দুই সুপারস্টারের সম্পর্কটা দারুণ। দুই জনই দুই জনের প্রশংসা করতে কখনই কার্পন্য করেন না।

বার্সেলোনায় খেলার সময় মেসির সঙ্গে নেইমারের বোঝাপড়াটাও ছিল দুরন্ত। এখনো সেই দিনগুলো মিস করেন নেইমার। বিশ্বসেরা ফুটবলারের তর্ক উঠলে তিনি বরাবরই তুলেন মেসির নামটি।

মেসির প্রতি নেইমারের ভালোবাসা-শ্রদ্ধাবোধ আবারও ফুটে ওঠল নতুন এক মন্তব্যে। কদিন আগে ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছেন মেসি। আর্জেন্টাইন এই খুদে জাদুকরের নামের পাশে এখন রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর। পাঁচটি ব্যালন ডি’অর নিয়ে তার পরে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যে রোনালদোর সঙ্গেই সেরার লড়াইটা চলে মেসির।

তবে পিএসজি তারকা নেইমার মেসির সমতুল্য স্থানে আর কাউকেই বসাতে রাজি নন। বার্সেলোনার সাবেক সতীর্থকে নিয়ে তার মন্তব্য, ‘মেসি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। আমার দেখা সেরা খেলোয়াড়। সে ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। দীর্ঘ কয়েক বছর ধরেই সে সর্বোচ্চ পর্যায়ে। আসলে শুধু তার জন্যই একটা ব্যালন ডি’অর করা উচিত।’

জাতীয় দল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার লক্ষ্যটা কি এখনো আগের মতোই অটুট আছে নাকি? নেইমারের জবাব, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা, আমি তো এটার পেছনেই ছুটছি।’ স্পোর্ট ইএস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com