বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মমেক হাসপাতালে সর্বনিম্ন মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৪৯ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতলের করোনা ইউনিটে গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন, গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যায় ময়মনসিংহ সদরের রাশিদা (৩৫)। ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১১২ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ জন ।
ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১২২ জন। এর মধ্যে ৫ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com