বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ফাঁকা করা হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, গ্রেপ্তার ২১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৮ বার

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অন্যান্য রাজ্যের মতো উত্তর প্রদেশও উত্তাল। এ রাজ্যের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েই চলছে সবচেয়ে বড় বিক্ষোভ। তবে শিক্ষার্থীদের এ আন্দোলনে ব্যাপক নিপীড়ন চালাচ্ছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল সোমবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ৩০ জন শিক্ষার্থী ও ১০ জন পুলিশ আহত হয়।

এর জেরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের বের করে দিচ্ছে উত্তর প্রদেশ পুলিশ। তারা প্রতিটি হলে অভিযান চালাচ্ছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তারা ২১ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৫ জন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নুর আলম ও রেহান আলম নামে দুই শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বিক্ষোভকারীদের একাংশ যদি পাথর ছুড়েও থাকে তাহলেও পুলিশের সংযত আচরণ করা উচিত ছিল। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। তার পরে ক্যাম্পাসে ঢুকে পার্ক করে রাখা গাড়ির ক্ষতি করে পুলিশ। হোস্টেলেও ঢুকেছিল পুলিশ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের মোটরসাইকেল ভাঙচুর করছে পুলিশ। তবে তা অস্বীকার করে উত্তর প্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ভাঙচুর করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। কর্তৃপক্ষের অনুরোধেই ক্যাম্পাসে বাহিনী পাঠানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com