বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে ৬৮ শতাংশ মুসলিম ধর্মীয় বিদ্বেষের শিকার!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২১২ বার

যুক্তরাষ্ট্রে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মুসলিমদের ওপর বিদ্বেষপূর্ণ আচরণ বেড়ে গেছে।

গত সপ্তাহে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, দেশটিতে ৬৮ শতাংশ মুসলিম ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছেন। খবর আরব নিউজের।

এতে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছেন মুসলিম নারীরা।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এ জরিপ চালায়। এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৭.৫ শতাংশ মুসলিম এসব ধর্মীয় বিদ্বেষমূলক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন।

এক হাজার ১২৩ জনের ওপর এ জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৭৬.৭ শতাংশ মুসলীম নারী এবং ৫৮.৬ শতাংশ মুসলিম পুরুষ ইসলামভীতির কারণে দেশটিতে ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন।

জরিপে ৯৩.৭ শতাংশ মুসলিম জানিয়েছেন, ঘৃণা ও ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে তারা মানসিক পিড়ায় ভুগছেন।

দুই দশক আগের ৯/১১ হামলার পর থেকে একটি গোষ্ঠী সমাজে ইসলামভীতি ছড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ক্ষেপিয়ে তুলছে।

যুক্তরাষ্ট্রে এ বছর মুসলিমদের ওপর ৫ শতাধিক হামলার ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com