বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৩ লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকির অভিযোগ ব্লেয়ারের বিরুদ্ধে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২২৪ বার

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তার আইনজীবী স্ত্রী শেরি লন্ডনে অফিস খোলার জন্য ৬৪ লাখ ৫০ হাজার পাউন্ডের একটি ভবনের মালিক হয়েছিলেন, কিন্তু এ ক্ষেত্রে তারা ৩ লাখ ১২ হাজার পাউন্ড সরকারের রাজস্ব কর ফাঁকি দিয়েছেন।

গত চার বছর ধরে গোপন থাকা এই খবর বেরিয়ে এসেছে বিশ্বনেতাদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস করে দেওয়া প্যান্ডোরা পেপারসে। খবর বিবিসির।

প্যান্ডোরা পেপারসের নথিতে বলা হয়, ব্লেয়ার দম্পতি ২০১৭ সালে লন্ডনের ওই ভবন কিনেছিলেন শেরির ব্যবসার অফিস হিসেবে ব্যবহার করার জন্য।

আসলে তারা সরাসরি ওই ভবন কেনেননি। ওই ভবনের মালিকানা ছিল একটি অফশোর কোম্পানির হাতে, আর সেই কোম্পানিকে কিনে নিয়েছিল ব্লেয়ারদের খোলা আরেকটি ব্রিটিশ কোম্পানি।

তাতে ওই অফশোর কোম্পানি বিলুপ্ত হয় এবং সেই কোম্পানির সব সম্পত্তি চলে আসে ব্লেয়ারের ব্রিটিশ কোম্পানির হাতে।

ব্রিটেনে জমি কিংবা বাড়ি কিনতে গেলে কর দিতে হয়, কিন্তু কোম্পানি কিনলে স্ট্যাম্প ডিউটির কোনো বালাই নেই। ফলে ওই ভবন কেনার জন্য প্রযোজ্য ৩ লাখ ১২ হাজার পাউন্ডের কর তাদের দিতে হয়নি।

ব্যারিস্টার শেরি ব্লেয়ার বলেছেন, ওই ভবন যদি তারা বিক্রি করতে চান, কেবল তখনই তাদের লাভের ওপর ওই কর দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com