বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে : মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৮৭ বার

কর্তৃত্ববাদী সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি প্রদান করা হয়।

সোমবার বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে জেলা বিএনপি’র সাংগঠনিক সভার পর সোমবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা বিএনপি’র কার্যালয়ে তাদের সন্ত্রাসী হামলা, লুটপাটের ঘটনা সেটাই প্রমাণ করে।

তিনি বলেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা পালন রহস্যজনক। গণতন্ত্রবিরোধী সরকার দেশে বিরোধী দলের স্বাধীন অস্তিত্বটুকু মুছে দিতে চায়। সরকার দমন-নিপীড়ণ, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলা করে ভিন্ন মত ও পথের রাজনীতিকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব এই ন্যাক্কারজনক হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com