

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এছাড়া আজ মঙ্গলবার আরো দুটি চালানে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা দেশে আসবে। প্রথম চালানে বেলা ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে দ্বিতীয় চালানে আরো ছয় লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছাবে। সব মিলিয়ে সোম ও মঙ্গলবার এই দুই দিনে তিন চালানে মোট ২৫ লাখ আট হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।