রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

ছেলের দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন শাহরুখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার

ভালো নেই শাহরুখ খান। ছেলের চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলিউড কিং খান শাহরুখ। ভারতীয় বেশকিছু গণমাধ্যম এমনটাই দাবি করছে। আরিয়ান এনসিবির হাতে আটক হওয়ার পর থেকেই শাহরুখ দুশ্চিন্তায় রয়েছেন। খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিকমতো। এমনকি ঘুমাতেও পারছেন না। দীর্ঘ বিরতির পর নতুন কয়টি ছবিতে যুক্ত হয়ে সম্প্রতি ছন্দে ফিরেছিলেন। শুটিংও শুরু করেছিলেন। কিন্তু ছেলে আটক হওয়ার পর সবই ভেস্তে গেছে। স্বাভাবিক জীবনযাপনটাও হারিয়ে গেছে শাহরুখের কাছে। আরিয়ানের জামিন আবেদন বারবার খারিজ করা হচ্ছে দেখে হতাশ তিনি।

তবে এখনো এসব নিয়ে মুখ খুলছেন না শাহরুখ। মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারকাপুত্র বলে এনসিবির কাছে কোনো ছাড় পেলেন না আরিয়ান খান।

কয়েক দফা রিমান্ড শেষে আরিয়ানকে ১৪ দিনের জেল দিয়েছে মুম্বাই মেট্রোপলিটন আদালত। শুক্রবার (৮ অক্টোবর) এ মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি আদালত। আরিয়ানকে ১৪ দিনের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com