রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, এ বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। এবার তত্ত্বীয় পরীক্ষা জেএসসির ফলাফল মূল্যায়ণ করে নম্বর ম্যাপিং করে নম্বর দেয়া হবে। নৈর্বাচনিক তিন বিষয়ের তিন পরীক্ষা নেয়া হবে।

এ পরীক্ষায় সময়, নম্বর ও প্রশ্ন সংক্ষিপ্ত করা হয়েছে। তিন বিষয়ের নম্বর যুক্ত করে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে কারিগরিতে সব বিষয়ের পরীক্ষা নেয়া হবে। প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়ার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com