শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেসবুকে যে ফিচার চালু না করলে লক হতে পারে অ্যাকাউন্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ চালু করতে হবে। না হয় ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে। এ ধরনের বার্তা পেয়ে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। এটা কোন ধরনের স্প্যাম কিংবা ভাইরাস কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন কেউ কেউ। অনেকে আবার ইতোমধ্যে ফিচারটি অন করে দিয়েছেন।

এ ব্যাপারে ফেসবুক প্রোটেক্ট ফিচারটি সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা একটি নতুন ফিচার তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। এটি মূলত ঐচ্ছিক প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

পাশাপাশি যেসব অ্যাকাউন্ট হ্যাকারদের অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলার শিকার হতে পারে সেসব হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেট ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে জানিয়েছে ফেসবুক।

নতুন এই ফিচারের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ কারণে আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। নতুন এই ফিচারে মাধ্যমে নিরাপত্তা ব্যবহার আরও জোরদার করা সম্ভব। ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়, হ্যাকাররা সবসময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। এ ধরনের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

ফেসবুকের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই তা জানতে পারবেন। তারা সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন করে ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com