বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নভেম্বরে প্রত্যাহার হচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪৭৯ বার

পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকলে আগামী ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন বিদেশি দর্শনার্থীরা।

হোয়াইট হাউজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

হোয়াইট হাউজের সহকারী প্রেস সেক্রেটারি কেভিন মুনোজ এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণনীতি আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে।

এ ঘোষণা ও তারিখ আন্তর্জাতিক উড়োজাহাজ এবং স্থলপথে ভ্রমণ-উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, সিডিসি ইতোমধ্যেই এয়ারলাইন্সগুলোকে জানিয়ে দিয়েছে, এফডিএ অনুমোদিত অথবা জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সব টিকা উড়োজাহাজ ভ্রমণের জন্য গৃহীত হবে।

স্থল পথে ভ্রমণের ক্ষেত্রে একই নিয়ম থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com