বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে

বাংলাদেশের শিশু লেগ স্পিনারে মুগ্ধ টেন্ডুলকার, শেয়ার করলেন ভিডিও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২১০ বার

বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বাংলাদেশের শিশু সাদিদের (৬) লেগ স্পিনের কারিশমা। এই শিশু লেগ স্পিনারের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার। শিশুর বোলিং এর ছোট্ট একটি ভিডিও নিজেই শেয়ার করেছেন এই কিংবদন্তি।

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কী রাস্তায়, কী ঘাসে, এক শিশু দেখাচ্ছে দারুণ সব ভেল্কি। টেনিস বল দিয়ে লেগ স্পিন আর গুগলিতে নাকানি-চুবানি খাওয়াচ্ছে ব্যাটসম্যানদের।

ভিডিওতে এই শিশুকে সব মিলিয়ে আটটি বল করতে দেখা যায়। কোনোটিতে করেছেন লেগ স্পিন, কোনটিতে গুগলি। সব বলই ভুগিয়েছে ব্যাটসম্যানদের। এর তিনটিতে ব্যাটসম্যান বোল্ড।

দুই দফায় রাস্তায় করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। ব্যাটসম্যানকে বোকা বানানোর কিংবা আউট করার দৃশ্য ছুঁয়ে গেছে টেন্ডুলকারকে। টেন্ডুলকার লিখেছেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি… এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com