রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঘর থেকে বের হচ্ছিলো দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল চিকিৎসকের মরদেহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এর একটি বাসা থেকে দেবাশীষ কুমার দাস (২৫) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতের দিকে ওই বাসার একটি ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে- এমন খবর পেয়ে ১৫ নম্বর সড়কের নরেন নিবাস নামের ওই ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বাসার একটি ফ্ল্যাটের এক ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সি সাব্বির আহমেদ জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, তিনদিন আগে মৃত দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এরপর আর বের হননি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com