বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইসলাম ত্যাগ করেন, দুই দিনও মন্ত্রী থাকতে পারবেন না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল শনিবার আশুলিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই সমালোচনা করলেও আজ রোববার এক সংবাদ বিবৃতির মাধ্যমে তা গণমাধ্যমে পাঠান সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল হক সুমন।

সাঈদ খোকন বলেন, সম্প্রতি দেশের একজন প্রতিমন্ত্রীকে (ডা. মুরাদ হাসান) বলতে দেখলাম- ‘আমি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেব।’ উনি একজন মুসলমান, আপনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দিয়ে দেবেন এটা কি আপনার দলীয় ফোরামে আলোচনা করেছেন? আপনি একজন মন্ত্রী, এটা কি মন্ত্রী পরিষদে আলোচনা করেছেন? আপনি একজন সংসদ সদস্য হিসেবে স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন? কোনো কোরামেই করেন নাই। বলে দিলেন আমি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম মানি না। এটা কোনো মুসলমানের কাজ হলো? কোনো মুসলমান এটা করতে পারে?

ওই অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘রাষ্ট্র তো দূরের কথা, রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার। বাংলাদেশ ১৭ কোটি মুসলমানের দেশ। আপনার বুকের পাটা থাকলে নিজের নামটি ইসলাম থেকে খারিজের ঘোষণা দিন। কলিজাটা এতই থাকলে বলেন আমি ইসলাম মানি না। বলে খারিজ করে নিন। আপনাকে কে আটকিয়ে রাখছে?’

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র আরও বলেন, ‘নিজেকে মুসলিম দাবি করে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন এটা দুঃখজনক। ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন দুদিন পরে মন্ত্রিত্ব থাকে কি না? এমপিত্ব থাকে কি না? মনগড়া কথা বলেন? ইসলামবিরোধী কথা বলেন দলের অনুমতি নেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নেন নাই। এ দায়িত্ব কি দলের? এর দায়ভার কি সরকার নেবে? ইসলামের বিরুদ্ধে কথা বললে এ দেশের মুসলমান তা সহ্য করবে না। আর তাই এদের আমি বলি নামে মুসলমান। কিন্তু ইসলামবিরোধী মানুষ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com