মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

‘যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ২৫০০ রকেট ছুঁড়তে পারবে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২০৯ বার

ইসরাইলের একজন সামরিক কমান্ডার বলেছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২ হাজার ৫০০ রকেট ছুঁড়তে পারবে।

তিনি বলেছেন, গত মে মাসে গাজা উপত্যকায় ইসরাইল হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে ৪০০’র বেশি রকেট ছোঁড়া হয়েছে। যদি হিজবুল্লার সাথে যুদ্ধ লাগে তাহলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এরচেয়ে পাঁচগুণ বেশি রকেট ছোঁড়া হবে।

২০০০ এবং ২০০৬ সালে হিজবুল্লাহর সাথে ইসরাইলের যুদ্ধ হয় এবং দুটি যুদ্ধেই ইসরাইল লজ্জাজনক পরাজয় বরণ করেছে। হিজবুল্লাহ বারবার বলছে, নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই তবে ইসরাইল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারাবদ্ধ রয়েছে।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com