সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সারা দেশে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় ৭১ মামলা, গ্রেপ্তার ৪৫০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টারের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে কোরআন অবমাননার একটি খবর গত ১৩ অক্টোবর ছড়ানোর পর কয়েকটি পূজামণ্ডপে হামলা হয়। এ খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুর, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় সনাতন ধর্মালম্বীদের উপাসনালয় ভাঙচুরের ঘটনা ঘটে। চাঁদপুর ও মাদারীপুরে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষে প্রাণহানি ও হতাহতের ঘটনাও ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com