বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

নাটোরে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১৯ বার

নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো- তারেক ও রকিবুল। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রাত ১১টার দিকে শহরের পিটিআই ও বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক তারেক। আহত অপর আরোহী রকিবুলকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে নেওয়ার পথে রকিবুল মারা যায় । তারেক মোটরসাইকেল মেকার ও শহরের দিয়ার ভিটার মো. সোহরাব আলীর ছেলে ও রকিবুল একই এলাকার বাসিন্দা। নিহত তারেকের মরদেহ নাটোর সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com