বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে মামা-ভাগনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ১৬৪ বার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। আজ শনিবা সকালে পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লার ছেলে মাসুদ (৩৫) এবং টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইদ্রিস জানান, দেওজান গ্রামের মৃত ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিস্কার করতে নামেন মাসুদ ও এলাহী। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে ট্যাংকের ভেতর থেকে মাসুদ ও এলাহীর মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন জানান, ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকির ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। এরপরও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com