রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

স্কুল-কলেজে সরাসরি ক্লাস এখনই বাড়ছে না : শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৪২ বার

শিক্ষাবর্ষ শেষের পথে থাকায় এখন আর মহামারির মধ্যে সরাসরি ক্লাসের দিন বা সংখ্যা আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।’

আজ শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন। করোনাভাইরাস মহামারিকালে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলেছে। তবে অধিকাংশ শ্রেণিতে সপ্তাহে এক দিন ক্লাস চলছে।

দীপু মনি বলেন, ‘এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে।’

তিনি বলেন, ‘তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।’

‘তাই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করছি, যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলেই আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য’, যোগ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎএর ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন পাটওয়ারী, মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com