সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

গণটিকার দ্বিতীয় ডোজ আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৫৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল, তাদের আজ বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেয়া হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে।

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদফতর। দুই দিনে ৮২ লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া হয়।

তিনি জানান, কিছু এলাকায় আরো দুই-এক দিন সময় লাগতে পারে এই ডোজ দিতে। কেউ টিকা নিতে না পারলে পরবর্তীতে তিনি আমাদের মূল কেন্দ্রে গিয়ে দিতে পারবেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, চলতি মাসেই আমরা চার কোটির মতো মানুষকে টিকার দুই ডোজ দিতে পারব। বৃহস্পতিবার টিকা ক্যাম্পেইনের প্রায় ৮২ লাখ মানুষ দ্বিতীয় ডোজ পাবেন। আর নভেম্বর মাসে কমপক্ষে পাঁচ কোটি মানুষকে দুই ডোজ পূর্ণ টিকা দিতে পারব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com