বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বায়োপসির রিপোর্ট অনুযায়ী চলছে খালেদা জিয়ার চিকিৎসা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তারা চিকিৎসাও ইতোমধ্যে শুরু হয়েছে। বেগম জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তবে রিপোর্টের ফলাফল নিয়ে কোনো কথা বলতে রাজি হননি এই চিকিৎসক।

ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।’

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়েছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে তার চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com