বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি। সম্প্রতি তার পরিবারের কয়েকজনের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। এর জের ধরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাননি জেন সাকি। আজ এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে জেন সাকি বলেছেন, গতকাল রোববার তার শরীরে করোনা শনাক্ত হয়। গত বুধবার থেকে তিনি বাইডেন বা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি দেখা করেননি। সর্বশেষ দেখা করার পর চার দিন তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

করোনা সংক্রমিত হলেও তার শরীরে উপসর্গগুলো অতটা জটিল নয় বলে জানিয়েছেন জেন সাকি। এই মুহূর্তে তিনি বাসা থেকে কাজ করছেন। জেন সাকি বলেন, করোনার পরবর্তী পরীক্ষা করানোর আগে তিনি ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। সব ঠিকঠাক থাকলে এরপর হোয়াইট হাউসে ফিরবেন তিনি।

এদিকে, সবশেষ গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করেছিলেন হোয়াইট হাউসের এই মুখপাত্র। তবে সে সময় স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, বাইডেনের সঙ্গে দেখা করার সময় তারা ছয় ফুটেরও বেশি দূরত্বে বসে ছিলেন, এছাড়া তাদের মুখে মাস্ক ছিল।

এদিকে গত সেপ্টেম্বরেই করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাইডেন। গতকাল রোববার তিনি ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছেন। আগামীকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগো কপ-২৬ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com