মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সেনাবাহিনীতে যোগদান, রাজি না হওয়ায় জেলে তরুণী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার

সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় শাহার পিরেটস নামে এক ইসরায়েলি তরুণীকে তিনবার জেল খাটতে হয়েছে। ইসরায়েলের অধিকাংশ বাসিন্দাকে অন্তত দুই বছরের জন্য হলেও বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দিতে হয়। শাহার এ নীতি অমান্য করেছিলেন। তবে অনেক ইসরায়েলি রয়েছেন, যারা শারীরিক, চিকিৎসা ও ধর্মীয় কারণ দেখিয়ে সামরিক বাহিনীতে যোগ দেন না। এ ক্ষেত্রে শাহার সেনাবাহিনীতে যোগ না দেওয়ার যে কারণ দেখিয়েছেন, সেটি সচরাচর অন্যরা দেখাতে যান না।

বিবিসিকে শাহার বলেন, ‘গাজা এবং পশ্চিমতীরে লাখ লাখ মানুষের ওপর অত্যাচার চালায় সেনাবাহিনী। কেউ কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারে, তবে এতে আমার কিছু আসে যায় না। ইসরায়েলি দখলদারিত্ব আমার পছন্দ না।’ ষবিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com