সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর জরুরি বিভাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৫৩ বার

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উদ্বোধন হয়েছে জরুরি বিভাগ। প্রাথমিকভাবে ১০০টি শয্যা নিয়ে এই জরুরি বিভাগ চালু করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন।

এখন থেকে বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা। এতদিন দেশের প্রথম এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগ থাকলেও সাধারণ জরুরি বিভাগ ছিল না। শুধু অর্থোপেডিক, কার্ডিওলজি ও নিউরোসার্জারি বিভাগে এ সেবা ছিল।

রোস্টার করে ৫৬টি বিভাগের সংকটাপন্ন রোগীদের এই সেবা দেওয়া হবে। সেই সঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা জরুরি বিভাগেই করা যাবে জানিয়ে উপাচার্য বলেন, আমাদের প্রায় দুই হাজারের মতো চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট আছেন। বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরে শয্যা সংখ্যা ২০০-তে উন্নীত করা হবে বলে জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফউদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন মোহাম্মদ হোসেন, প্রক্টর মো. হাবিবুর রহমান দুলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com