বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সন্ধ্যায় সাপের কামড়, রাতে হাসপাতালেই সাপুড়ের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার

ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে শুকুর আলী (৫৬) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। শুকুর আলী শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা।

শৈলকুপা থানার এসআই শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি বিষধর সাপের খোঁজ পেয়ে সাপটি ধরেন শুকুর আলী। পরে বস্তার ভেতর ঢোকানোর সময় সাপটি তার ডান হাতে কামড় দেয়। পরে সাপটি ধরে নিজেই ভ্যান চালিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com