সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

৭ই নভেম্বর উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৬১ বার

নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে আগামী ৬ই অক্টোবর বেলা ২টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে দলের সিনিয়র নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনা করবেন। বুধবার দলের নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐ দিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বিএনপি’র পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পুস্পস্তবক অর্পণ ও দোয়া। এদিন দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও দলের অঙ্গ, সহযোগী এবং পেশাজীবী সংগঠনগুলি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অনুরুপভাবে দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় সুবিধানুযায়ী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com