বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নৌকার বিপক্ষে কাজ করায় ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদ ও রুদ্রকর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। আজ শনিবার শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন- শৌলপাড়া ইউনিয়নে-শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার মাদবর, শৌলপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়াসিম মাদবর। আর রুদ্রকর ইউনিয়নে- শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রানা ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়ান তালুকদার ও উপ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম লিপু। ১১ নভেম্বর শরীয়তপুর এই দুই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ছাত্রলীগের পাঁচ নেতাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, সম্প্রতি ওই পাঁচ নেতার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের সতর্ক করা হয়েছিল। এরপরও সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com