রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অঘোষিত ধর্মঘটে জাবির ভর্তি পরীক্ষার তারিখ পেছাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৩৩ বার

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান অঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষা।

গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আগামী ৭ ও ৮ নভেম্বরের পরিবর্তে যথাক্রমে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে।

ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান জানান, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ আট হাজার ৬০৬ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসতে হবে ১৬২ জনকে।

এদিকে, করোনা সংক্রমণ এড়াতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক হলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আবাসন অনিশ্চয়তায় ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বিবেচনার আহ্বান জানিয়ে একাধিক ভর্তিচ্ছু ছাত্রী জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিক ইউনিটে পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয়ে অন্তত আট থেকে নয় দিন থাকতে হয়। সাভারে নিরাপদ আবাসন এমনকি আবাসিক হোটেল না থাকায় এ বিষয়টি নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় রয়েছেন তারা।

স্বাস্থ্যবিধি মেনে অন্তত মেয়েদেরকে হলে রাখার ব্যবস্থা করার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com