রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

হাসপাতালে চিত্রনায়ক নাঈম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার

হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম মুরাদ। গত শনিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর তার বাইপাস সার্জারি করা হয়েছে।

তার স্ত্রী ও অভিনেত্রী সাবরিনা তানিয়া শাবনাজ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘অপারেশনের পর নাঈমের জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলেছে। চিকিৎসকরা তাকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন।’

চিকিৎসকের বরাতে শাবনাজ জানান, নাঈমকে দেড় সপ্তাহের মতো হাসপাতালে থাকতে হবে।

কয়েকদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন নাঈম। পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com