রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৪২ বার

ভারতে যেতে আগ্রহীদের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গেছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।’

এ সময় দুই দেশের সীমান্তের কাছে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তে ইমিগ্রেশন ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

বিক্রম দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ওসি মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ নভেম্বর একইপথে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com