রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জন্মদিনে বাগদানের খবর দিলেন মিম, জানালেন পাত্রের নাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। বিশেষ এই দিনে নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের সারপ্রাইজ দিলেন তিনি। বুধবার রাতে মিম বলেন, ‘আমার পছন্দের ছেলের নাম সনি পোদ্দার। বিস্তারিত পরে জানাবো।’

পাত্রের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিম লিখেছেন, ‘আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।’

মিম জানান, তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। তিনি সিটি ব্যাংকের কর্মকর্তা। উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি শোবিজে পা রাখেন। পরের বছর ‘পদ্ম পাতার জল’ দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com