বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৪৮ বার

ভোলায় অর্ণব (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অর্ণব ওই ওয়ার্ডের অনুজ কাঁহালী রোডের হারুন অর রশিদের ছেলে। সে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অর্ণব।

তিনি জানান, সোমবার ভোরে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তার স্বজনরা। পরে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তাৎক্ষণিকভাবে ওই পরীক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com