বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মির্জা আব্বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। আজ বুধবার সকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন মির্জা আব্বাস। ব্যথা না কমায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে উচ্চ রক্তচাপসহ কিছু সমস্যা ধরা পড়ায় তাকে সিসিইউতে নেন চিকিৎসকরা।

এ ছাড়াও ডায়াবেটিসের রোগী মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা, যোগ করেন ডা. রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com