মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব : আখুন্দজাদা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২১৩ বার

গোটা বিশ্ব ‘অনানুষ্ঠানিকভাবে’ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে পাকিস্তানি পত্রিকা ‘এক্সপ্রেস’।

পত্রিকাটির সর্বশেষ সংখ্যায় প্রকাশিত এক মন্তব্যধর্মী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের কর্মতৎপরতা দেখে মনে হয় তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

পত্রিকাটি লিখেছে, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর আচরণ প্রমাণ করছে যে তারা তালেবানের সাথে নানাভাবে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু বিষয় বিবেচনায় নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না।

এক্সপ্রেস পত্রিকা আরো জানিয়েছে, পাকিস্তানের মতো কাতারও আফগানিস্তানকে একা ছেড়ে না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। আর আমেরিকার আচরণে মনে হচ্ছে দেশটি এই আহ্বানে সাড়া দিয়েছে।

চলতি বছরের ১৫ আগস্ট অনেকটা বিনা রক্তপাতে গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এরপর তারা সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠন করে। পাকিস্তান ও কাতার আফগানিস্তানের তালেবান সরকারের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপক চেষ্টা করা সত্ত্বেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com