বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৭২ বার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে চয়ন দাস (৭) ও নিরব দাস (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চয়ন দাস অনুমানিক ১৫ দিন আগে তার মায়ের সাথে মাসীর বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের মান্নারগাও গ্রামে নিরব দাসের বাড়িতে বেড়াতে আসে। দু’জনে পরস্পরের খেলার সাথী। তারা দু’জনেই বাড়ির পাশে খেলা করছিল। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

আশপাশের বাড়িতে না পেয়ে বাড়ির বসতঘর সংলগ্ন উত্তরের পুকুরে নামলে নিহত নিরব দাসের কাকা পিন্টু দাস শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাদের নিকটস্থ সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সকলের অগোচরে দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে পরে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

দুই শিশুর মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় লাশ দুটি উদ্ধার করে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com