মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার

প্রতিবেশি দেশ বেলজিয়াম সফর থেকে সোমবার ফিরে আসার কয়েক ঘণ্টা পর ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স কোয়ারেন্টাইনে থেকে আগামী ১০ দিন তার কার্যক্রম চালিয়ে যাবেন।

প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ব্রাসেলসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রুর সাথে একটি বৈঠক থেকে ফিরে আসার পর কাস্টেক্সের কন্যার করোনা শনাক্তের খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী তার নমুন পরীক্ষা করেন এবং পজিটিভ আসে।

এদিকে, ফ্রান্সের জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকা দেয়া হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভাইরাস সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়েছে। দেশটিতে ভাইরাসের সাথে যুক্ত হাসপাতালে ভর্তি এবং মৃত্যুও বাড়ছে, যদিও আগের ঊর্ধ্বগতির সঙ্কটের চেয়ে অনেক নিচে রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত ডিসেম্বরে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com