বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মুশফিকের রেকর্ড গড়ায় বাধা রইলো এক রান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৩৯০ বার

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক তামিম ইকবাল। তবে তামিমকে ছোঁয়ার সুযোগ পেয়েছিলেন মুশফিকুর রহীম।

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ খেলছেন না তামিম। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে তামিমকে পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিলেন মুশফিক।

কিন্তু আউট হয়ে যাওয়ায় সেটি সম্ভব হলো না তার জন্য। নার্ভাস নাইনটিতে আউট হয়ে মাত্র এক রানের জন্য তামিমের পেছনেই পড়ে রইলেন মুশফিক।

৬৪ টেস্টে ১২৩ ইনিংস খেলে তামিম ইকবালের সংগ্রহ ৪৭৮৮ রান। আর তামিম থেকে ৯২ রান কম নিয়ে মুশফিক নেমেছিলেন চট্টগ্রাম টেস্টে।

কিন্তু শুক্রবার ৮২ রান নিয়ে অপরাজিতভাবে শেষ করা মুশফিক শনিবার সকালে থেমে গেলেন ৯১ রানে। ফাহিম আশরাফের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন এই মিডল অর্ডার ব‍্যাটার। রিভিউতে হেরে যাওয়ায় ফিরে যেতে হয় তাকে।

স্রেফ ১ রানের জন‍্য টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে তামিমের পাশে বসতে পারলেন না মি. ডিপেন্ডেবল।

২২৫ বল খেলে ১১ চারে ৯১ রান করে সাজঘরে ফিরলেন মুশফিক। তবে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিমকে ছাড়িয়ে যেতে পারেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com